প্রশ্নোত্তর
ভর্তির আগে যা জানতে চান
কোর্স কীভাবে চলে, টাকা কীভাবে দেবেন, আটকে গেলে কী হবে, সার্টিফিকেট কেমন: সবচেয়ে বেশি আসা ২৪টা প্রশ্নের উত্তর এক জায়গায়।
Half Coders সম্পর্কে
Half Coders কী?
বাংলাদেশের একটা অনলাইন শেখার জায়গা। প্রোগ্রামিং (C, C++, DSA), প্রোগ্রামিংয়ের গণিত আর চাকরির প্রস্তুতি (সিভি, LinkedIn, ইমেইল, ইন্টারভিউ) শেখানো হয় বাংলায়, আর প্রতিটা অ্যাসাইনমেন্ট একজন মেন্টর নিজে দেখেন।
ক্লাস কি অনলাইনে হয়?
হ্যাঁ, সব কোর্স অনলাইনে। ল্যাপটপ আর ইন্টারনেট থাকলে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে শেখা যায়।
কোন কোন কোর্স আছে?
প্রোগ্রামিংয়ে CodeBee (C, C++ আর DSA), গণিতে CodeMath Foundation, আর চাকরির প্রস্তুতিতে পাঁচটা কোর্স: InterviewEdge, InboxPro, LinkedIn Elevate, ResumeCraft আর PortfoliAI। সব কোর্স একসাথে দেখুন কোর্স পাতায়।
কারা পড়ান?
Half Coders-এর মেন্টররা। কোন কোর্সে কে আছেন, কোর্সের পাতায় লেখা থাকে, আর পুরো টিমকে দেখতে পাবেন About পাতায়।
কোর্স ও শেখার ধরন
আগে কিছু না জানলেও কি শুরু করা যাবে?
হ্যাঁ। কোর্সগুলো একদম গোড়া থেকে শুরু হয়, আগে কিছু জানার দরকার নেই। শুধু নিয়মিত একটু সময় দিতে হবে।
CSE না পড়লেও পারব?
অবশ্যই। কোর্সগুলো বানানোর সময় অন্য বিষয়ে পড়েন বা অন্য কাজ করেন, এমন মানুষদের কথাও মাথায় রাখা হয়েছে।
ক্লাস লাইভ নাকি রেকর্ডেড?
বেশিরভাগ কোর্স রেকর্ডেড, তাই নিজের সুবিধামতো সময়ে দেখা যায়। কিছু কোর্সে লাইভ ক্লাসও হয়। কোন কোর্স কীভাবে চলে, সেটা কোর্সের পাতার “কীভাবে চলে” অংশে লেখা থাকে।
ক্লাস কি বাংলায় হয়?
হ্যাঁ, পুরোটাই বাংলায়। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতেই বলা হয়, কারণ কাজের জায়গায় ওগুলো ইংরেজিতেই শুনবেন।
শুধু মোবাইল দিয়ে কি কোর্স করা যাবে?
ভিডিও দেখা আর কুইজ দেওয়া ফোনেই হয়। কিন্তু প্রোগ্রামিং কোর্সে কোড লিখে প্র্যাকটিস করতে ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। কোন কোর্সে কী লাগবে, কোর্সের পাতার “যা লাগবে” অংশে লেখা থাকে।
প্রতিদিন কতটা সময় দিতে হবে?
কোর্সভেদে আলাদা। যেমন CodeBee-তে দিনে ২–৩ ঘণ্টা দিলে প্রায় ৮ সপ্তাহে মূল কোর্স শেষ করা যায়। ক্যারিয়ারের কোর্সগুলো এক ঘণ্টার মতো লম্বা।
CodeBee শেষ করলে ফ্রি DSA কোর্স কীভাবে পাব?
ভর্তির ৩ মাসের মধ্যে CodeBee-র মূল কোর্স শেষ করে Part B-এর ফাইনাল পরীক্ষা দিলে ৩ সপ্তাহের Basic Data Structures কোর্সটা ফ্রি পাবেন। সময়মতো শেষ না হলেও মূল কোর্স চালিয়ে যেতে পারবেন, শুধু ফ্রি কোর্সটা পাবেন না। বিস্তারিত CodeBee-র পাতায়।
ফি, ভর্তি ও রিফান্ড
কোর্স ফি কত?
প্রতিটা কোর্সের এখনকার ফি তার পাতায় লেখা থাকে, অফার চললে ছাড়ের দামসহ। সব কোর্স একসাথে দেখুন কোর্স পাতায়।
কীভাবে ভর্তি হব আর টাকা দেব?
পছন্দের কোর্সের পাতায় গিয়ে ভর্তি হোন। পেমেন্ট বিকাশে: চেকআউটে একটা QR কোড আর আমাদের মার্চেন্ট নম্বর (01329 453 598) পাবেন। QR স্ক্যান করুন অথবা "Payment" অপশনে টাকা পাঠান, তারপর Transaction ID জমা দিন। আমাদের টিম মিলিয়ে দেখলেই কোর্সটা আপনার ড্যাশবোর্ডে চলে আসবে, আর ইমেইলে জানিয়ে দেওয়া হবে।
টাকা পাঠিয়েছি, তবুও কোর্স খুলছে না কেন?
Transaction ID মিলিয়ে দেখতে একটু সময় লাগে, হয়ে গেলেই ইমেইলে জানিয়ে দেওয়া হয়। অনেকক্ষণ পার হয়ে গেলে অর্ডার নম্বর আর Transaction ID দিয়ে halfcoders.official@gmail.com-এ ইমেইল করুন।
রিফান্ড পাওয়া যায়?
কোর্স কেনার ৪৮ ঘণ্টার মধ্যে রিফান্ড চাইতে পারবেন। রিকোয়েস্টের ৩–৭ দিনের মধ্যে আমাদের টিম উত্তর দেয়, আর গ্রহণযোগ্য হলে রিফান্ড প্রসেস হতে ৭–৬৫ দিন লাগতে পারে। পুরো নিয়ম রিফান্ড নীতিতে।
একসাথে কয়েকটা কোর্স নিলে ছাড় আছে?
বান্ডেল আছে, যেমন ক্যারিয়ারের পাঁচটা কোর্স নিয়ে Complete Career Launch Bundle। এখনকার দাম দেখুন বান্ডেলের পাতায়।
মেন্টর ও সাপোর্ট
আটকে গেলে কী করব?
লেসনের Q&A-তে প্রশ্ন করুন, অথবা Half Coders Community-তে পোস্ট করুন, মেন্টররা উত্তর দেন। প্রশ্নের সাথে আপনার কোড আর এরর মেসেজের স্ক্রিনশট দিলে দ্রুত সমাধান পাবেন।
অ্যাসাইনমেন্ট কে দেখেন?
একজন মেন্টর, নিজে। কোনো মেশিন নম্বর দেয় না: মেন্টর পড়েন, নম্বর দেন, আর কোথায় ঠিক করতে হবে লিখে দেন।
শিক্ষার্থীদের কোনো কমিউনিটি আছে?
হ্যাঁ, Half Coders Community। সেখানে প্রশ্ন করা, অন্যকে সাহায্য করা আর একসাথে লেগে থাকা যায়।
সার্টিফিকেট
সার্টিফিকেট পাব?
হ্যাঁ। কোর্স সফলভাবে শেষ করলে নিজের আইডিসহ সার্টিফিকেট পাবেন। PDF নামিয়ে রাখা যায়, লিংক দিয়ে শেয়ারও করা যায়।
সার্টিফিকেট আসল কি না, কীভাবে যাচাই করা যায়?
প্রতিটা সার্টিফিকেটের আলাদা আইডি থাকে। যে কেউ সার্টিফিকেট যাচাইয়ের পাতায় আইডি দিয়ে কয়েক সেকেন্ডে মিলিয়ে নিতে পারে।
সার্টিফিকেট কি সিভি বা LinkedIn-এ দেওয়া যাবে?
হ্যাঁ। PDF বা সার্টিফিকেটের লিংক সিভিতে আর LinkedIn-এর Licenses & certifications অংশে যোগ করতে পারবেন।
ক্যারিয়ার
কোর্স শেষে চাকরির নিশ্চয়তা আছে?
না, সৎভাবে কেউই সেটা দিতে পারে না। আমরা যা করি: হাতে-কলমে শেখাই, আপনার কাজ নিজে দেখে দিই, আর সিভি, LinkedIn আর ইন্টারভিউয়ের প্রস্তুতিতে সাহায্য করি। বাকিটা আপনার পরিশ্রম।
চাকরির প্রস্তুতির জন্য কোন কোর্স?
ATS-ফ্রেন্ডলি সিভির জন্য ResumeCraft, ইন্টারভিউয়ের জন্য InterviewEdge, LinkedIn প্রোফাইলের জন্য LinkedIn Elevate, পেশাদার ইমেইলের জন্য InboxPro, আর কোডিং ছাড়া পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য PortfoliAI।
আপনার প্রশ্নটা এখানে নেই? সরাসরি লিখুন, সাধারণত এক দিনের মধ্যে উত্তর দিই।
Ask us directly