নতুনদের জন্য, শেখা শুরু হোক আজ থেকেই
শিখতে চান?চলুন, শুরু করি একসাথে।
কোডিং হোক, ইঞ্জিনিয়ারিংয়ের গণিত হোক বা চাকরির প্রস্তুতি, এখানে সবকিছু শেখানো হয় বাংলায়, একদম সহজ করে। ক্লাসে যত খুশি প্রশ্ন করুন, নিজে হাতে কাজ করুন। অ্যাসাইনমেন্ট জমা দিলে আমাদের মেন্টররা নিজেরাই সেটা দেখে বলে দেবেন কোথায় আরেকটু ভালো করা যায়।
- ক্লাস বাংলায়
- মেন্টর নিজে কাজ দেখেন
- সার্টিফিকেট অনলাইনে মিলিয়ে দেখা যায়
- পুরোটা বাংলায় বোঝানো হয়
- বাংলা
- ক্লাস হয় লাইভে, মিস করলে রেকর্ডিং আছে
- লাইভ
- আটকে গেলে মেন্টরের সাথে আলাদা বসা যায়
- 1:1
- সার্টিফিকেট যে কেউ অনলাইনে মিলিয়ে দেখতে পারে
- ✓
- Programming
- Web Development
- Data Structures
- Algorithms
- Problem Solving
- AI Tools
- E-commerce
- Math for Engineers
- Digital Portfolio
- Interview Prep
- Resume & CV
- Professional Email
- Communication
- Career Planning
কী কী শিখবেন
আপনার আগ্রহ যেটাতেই থাকুক
কেউ কোড লিখতে চান, কেউ গণিতটা পাকা করতে চান, কেউ আবার চাকরির জন্য তৈরি হতে চান। সবার জন্যই কোর্স আসছে, একটার পর একটা।
কোডিং
জীবনে কখনো কোড না লিখলেও সমস্যা নেই। প্রথম প্রোগ্রাম থেকে শুরু করে আস্তে আস্তে ডেটা স্ট্রাকচার আর প্রবলেম সলভিং পর্যন্ত যাবেন।
- প্রোগ্রামিং
- DSA
- প্রবলেম সলভিং
- ওয়েব
ইঞ্জিনিয়ারিংয়ের গণিত
যে গণিত আর লজিক দেখলে অনেকেই ভয় পান, সেগুলোই বুঝিয়ে বলা হবে উদাহরণ দিয়ে, মুখস্থ না করিয়ে।
- গণিত
- লজিক
- এনালিটিক্যাল থিংকিং
নিজে কিছু বানানো
AI টুল দিয়ে নিজের পোর্টফোলিও সাইট বা একটা অনলাইন দোকান দাঁড় করানো, যেটা বন্ধুদের দেখাতে পারবেন।
- AI টুলস
- ই-কমার্স
- পোর্টফোলিও
চাকরির প্রস্তুতি
শেখা তো হলো, এবার নিজেকে তুলে ধরার পালা। ইন্টারভিউ, রিজিউমি, LinkedIn প্রোফাইল আর গুছিয়ে ইমেইল লেখা।
- ইন্টারভিউ
- রিজিউমি
- ইমেইল
কেন Half Coders
একা শিখতে গিয়ে যা যা হয়, আর এখানে যা হয়
ইউটিউবে ভিডিওর তো অভাব নেই। কিন্তু আটকে গেলে পাশে কেউ না থাকলে শেখাটা মাঝপথেই থেমে যায়।
একা একা শিখলে
Half Coders-এ
এরপর কী শিখব, সেটা ভাবতে ভাবতেই সময় চলে যায়
কোন লেসনের পর কোনটা, সব আগে থেকে সাজানো। শুধু পরেরটা ধরলেই হলো
ভুল করলেন, কিন্তু কোথায় ভুল, কেউ বলে দেয় না
অ্যাসাইনমেন্ট জমা দিলে মেন্টর নিজে পড়ে দেখেন, লিখে দেন কোথায় ঠিক করতে হবে
একটা জায়গায় আটকে সারা রাত পার
সাপোর্ট সেশনে মেন্টরকে স্ক্রিন দেখিয়ে সরাসরি জিজ্ঞেস করুন
দুই সপ্তাহ পর আর শুরু করার ইচ্ছাই থাকে না
ব্যাচের বাকিরাও শিখছে, স্ট্রিক আর লিডারবোর্ড মনে করিয়ে দেয় আজ বসতে হবে
শেষ করার পর দেখানোর মতো কিছু হাতে থাকে না
পাবেন আইডিসহ সার্টিফিকেট, যেটা যে কেউ অনলাইনে মিলিয়ে দেখতে পারে
রুটিনের মধ্যেই
সময় নেই? একটু খুঁজলেই পাবেন
ক্লাস, অফিস, বাসার কাজ সবই থাকবে। শেখার জন্য আলাদা করে দিন ফাঁকা করতে হবে না, দিনের ফাঁকে ফাঁকে যতটুকু পারেন। ধরুন আপনার একটা সাধারণ দিন:
আপনার কাজ
Half Coders
কোর্সের ভেতরে
ভর্তি হলে আসলে কী কী পাবেন
বাঁ পাশ থেকে একটা একটা করে খুলে দেখুন। যে কোর্সই নিন, এগুলো সবগুলোতেই থাকবে।
কোর্সে যা পাবেন
ছোট ছোট ভিডিও লেসন
লম্বা লেকচার না, ছোট ছোট ভিডিও। আজ কোনটা দেখবেন সেটা নিয়ে ভাবতে হবে না, সাজানোই আছে। আর মাঝপথে বন্ধ করলে পরের বার ঠিক সেখান থেকেই চালু হবে।
কীভাবে শিখবেন
ভর্তি থেকে সার্টিফিকেট, মাত্র ৫টা ধাপ
ঝামেলার কিছু নেই। এক ধাপ শেষ করবেন, তারপর পরেরটা। এভাবেই একদিন দেখবেন পুরো কোর্স শেষ।
- একটা ফোন বা কম্পিউটার (কোডিং কোর্সে ল্যাপটপ লাগবে)
- ইন্টারনেট
- সপ্তাহে কয়েক ঘণ্টা সময়
- আগে থেকে কিছু জানা? লাগবে না
এটুকু থাকলেই চলবে, বাকিটা আমরা দেখব।
ধাপ ১
কোর্সে ভর্তি
পছন্দের কোর্সটা বেছে বিকাশে টাকা পাঠান। আমাদের টিম মিলিয়ে দেখলেই কোর্সটা আপনার ড্যাশবোর্ডে চলে আসবে।
পেমেন্ট মিলেছে, কোর্স খুলে গেছে
ধাপ ২
লাইভ ক্লাস আর রেকর্ডিং
সপ্তাহে লাইভ ক্লাসে বসুন, প্রশ্ন করুন। কোনোদিন না পারলে রেকর্ডিং দেখে নিলেই হবে।
আজ রাত ৯টায় লাইভ ক্লাস
ধাপ ৩
কুইজ আর প্র্যাকটিস
প্রতিটা মডিউলের শেষে কুইজ আর প্র্যাকটিস। এতে নিজেই বুঝবেন পড়াটা কতটা মাথায় ঢুকল।
কুইজে ১০টার মধ্যে ৯টা সঠিক
ধাপ ৪
মেন্টরের রিভিউ
অ্যাসাইনমেন্ট জমা দিন, মেন্টর দেখে বলে দেবেন কোথায় ঠিক করতে হবে। ঠিক করে আবার জমা দিলেই হলো।
মেন্টর: দারুণ হয়েছে!
ধাপ ৫
সার্টিফিকেট
সব শেষে হাতে পাবেন আইডিসহ সার্টিফিকেট, যেটা যে কেউ অনলাইনে মিলিয়ে দেখতে পারবে।
সার্টিফিকেট তৈরি, ডাউনলোড করুন
সাপোর্ট সেশন
আটকে গেছেন? মেন্টরকে স্ক্রিনটা দেখান
একটা ভুল খুঁজতে গিয়ে সারা রাত পার করে দেওয়ার অভিজ্ঞতা আমাদের প্রায় সবারই আছে। এখানে সেটা করতে হবে না। মেন্টর আপনার স্ক্রিন দেখে ভুলটা ধরিয়ে দেবেন, আর বুঝিয়ে বলবেন কেন এমন হলো।
- ১
সাপোর্ট সেশনে নাম লিখুন
কোর্সের ভেতরেই বাটন আছে, একবার চাপলেই হলো।
- ২
পালা এলে Google Meet-এ ঢুকুন
আপনার আগে কতজন আছে, কতক্ষণ লাগতে পারে, সবই দেখা যায়।
- ৩
স্ক্রিন শেয়ার করে একসাথে ঠিক করুন
মেন্টর উত্তর বলে দিয়েই চলে যাবেন না, কেন ভুল হলো সেটাও বুঝিয়ে দেবেন।
কাদের জন্য
আপনি কি এদের একজন?
বয়স কত বা আগে কী পড়েছেন, তাতে কিছু যায় আসে না। শেখার ইচ্ছাটা থাকলেই চলবে।
স্কুল, কলেজ বা ভার্সিটিতে পড়ছেন
ক্লাসে থিওরি তো পড়ছেনই। পাশাপাশি হাতে-কলমে কিছু শিখে রাখুন, পরে খুব কাজে দেবে।
ইঞ্জিনিয়ারিং পড়ছেন
প্রোগ্রামিং, গণিত আর প্রবলেম সলভিং পুরো চার বছর লাগবে। শুরুতেই এগুলো পোক্ত করে নিন।
অন্য পেশা থেকে আসতে চান
আগে অন্য কিছু করতেন? সমস্যা নেই। একদম গোড়া থেকে শুরু হবে, এগোবেন নিজের সময়মতো।
চাকরি খুঁজছেন
ইন্টারভিউতে কী বলবেন, রিজিউমি কেমন হবে, LinkedIn কীভাবে সাজাবেন, এসব শিখে নিজেকে গুছিয়ে নিন।
সার্টিফিকেট
সার্টিফিকেট আসল কি না, যে কেউ দেখে নিতে পারবে
প্রতিটা সার্টিফিকেটে আলাদা একটা আইডি থাকে, আর থাকে তার নিজের একটা পেজ। ইন্টারভিউতে কেউ জানতে চাইলে আইডিটা দিয়ে দিন, কয়েক সেকেন্ডেই মিলিয়ে নেবে।
- প্রতিটার আলাদা আইডি, অনলাইনে যাচাই করা যায়
- PDF নামিয়ে রাখা যায়, লিংক দিয়ে শেয়ারও করা যায়
- সিভি আর LinkedIn-এ সহজেই যোগ করতে পারবেন
নামের মানে
কেউই সব জেনে জন্মায় না
আমরা কেউই পুরোটা জানি না। অর্ধেক জানি, বাকি অর্ধেক শিখছি, নামটা সেখান থেকেই। আর ওই বাকি অর্ধেকটা একা একা পূরণ হয় না, হয় মেন্টর আর ব্যাচের সবার সাথে মিলে।
আপনি
রোজ একটু করে শেখা, আর আটকে গেলে লজ্জা না পেয়ে প্রশ্ন করা। আপনার কাজ আসলে এটুকুই।
মেন্টর
ক্লাস নেন, আপনার কাজ দেখে দেন, আর আটকে গেলে সাপোর্ট সেশনে বসে সমস্যাটা ধরিয়ে দেন।
ব্যাচ
একই কোর্সে আরও অনেকে আছেন। একসাথে প্র্যাকটিস হয়, লিডারবোর্ডে একটু-আধটু প্রতিযোগিতাও চলে।
প্রশ্নোত্তর
যে প্রশ্নগুলো প্রায় সবাই করেন
এখানে উত্তর না পেলে সরাসরি আমাদের লিখুন। সাধারণত এক দিনের মধ্যেই জবাব দিই।
অনেকে যা খোঁজেন
একদম নতুন, কিছুই জানি না। পারব তো?
পারবেন। বিগিনার কোর্সগুলো একেবারে শূন্য থেকে শুরু হয়, আগে কিছু জানার দরকার নেই। শুধু নিয়মিত একটু সময় দিতে হবে।
কোন কোন বিষয়ের কোর্স আছে?
কোডিং, ইঞ্জিনিয়ারিংয়ের ভিত আর ক্যারিয়ারের প্রস্তুতি, এই তিন দিকেই কোর্স আসছে একটার পর একটা। এখন কোনগুলো চলছে, কোর্স পেজে গেলেই দেখতে পাবেন।
ক্লাসগুলো কীভাবে হয়?
প্রতিটা কোর্স কয়েকটা মডিউলে ভাগ করা। মডিউলে থাকে ছোট ছোট ভিডিও আর লাইভ ক্লাস, শেষে একটা কুইজ আর অ্যাসাইনমেন্ট। কতদূর এগোলেন, সেটা নিজে থেকেই সেভ হয়ে থাকে।
আটকে গেলে কী করব?
সাপোর্ট সেশনে নাম লিখে রাখুন। পালা এলে Google Meet-এ মেন্টরের সাথে কথা বলবেন, স্ক্রিন শেয়ার করে সমস্যাটা দেখিয়ে দিতে পারবেন।
ক্লাস কি বাংলায় হয়?
হ্যাঁ, পুরোটাই বাংলায়। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতেই বলা হয়, কারণ চাকরিতে গিয়ে আপনি ওগুলো ইংরেজিতেই শুনবেন।
শুধু ফোন দিয়ে হবে?
ভিডিও দেখা, কুইজ দেওয়া, লাইভ ক্লাসে ঢোকা, এগুলো ফোনেই হয়ে যায়। কিন্তু কোডিং কোর্সে প্র্যাকটিস করতে ল্যাপটপ বা ডেস্কটপ লাগবেই।
টাকা কীভাবে দেব?
বিকাশে। চেকআউটে একটা QR কোড আর আমাদের মার্চেন্ট নম্বর (01329 453 598) পাবেন। QR স্ক্যান করুন, অথবা "Payment" অপশনে গিয়ে টাকা পাঠান। তারপর Transaction ID-টা জমা দিন, আমাদের টিম মিলিয়ে দেখে কোর্স খুলে দেবে।
টাকা পাঠিয়েছি, তবুও কোর্স খুলছে না কেন?
Transaction ID মিলিয়ে দেখতে একটু সময় লাগে, হয়ে গেলেই ইমেইলে জানিয়ে দেব। অনেকক্ষণ পার হয়ে গেলে অর্ডার নম্বর আর Transaction ID দিয়ে আমাদের একটা ইমেইল করুন, আমরা দেখে নেব।
সার্টিফিকেট পাব?
পাবেন। সব লেসন শেষ করে অ্যাসাইনমেন্টগুলো মেন্টর অ্যাপ্রুভ করলেই সার্টিফিকেট নিতে পারবেন। প্রতিটার আলাদা আইডি থাকে, অনলাইনে যাচাই করা যায়, PDF-ও নামিয়ে রাখা যায়।
তাহলে আজই শুরু করে ফেলুন
একটা কোর্স বেছে নিয়ে প্রথম ভিডিওটা দেখে ফেলুন, ব্যস। সব একদিনে শিখতে হবে না, রোজ অল্প অল্প করলেই হবে।