Half Coders

আটকে গেলে এবার পাশে কেউ আছে

ইউটিউবে ভিডিওর তো অভাব নেই, আমরাও ওখান থেকেই শিখেছি। ঝামেলা হয় যখন কোথাও আটকে যাই আর জিজ্ঞেস করার মতো কেউ থাকে না। Half Coders-এ কোর্সগুলো ধাপে ধাপে সাজানো, আর আপনার প্রতিটা অ্যাসাইনমেন্ট একজন মেন্টর নিজে বসে দেখেন।

  • ভাষাবাংলা
  • লেভেলএকদম শুরু থেকে
  • রিভিউমেন্টর নিজে করেন
  • সার্টিফিকেটযাচাই করা যায়
বইয়ের তাকের সামনে কয়েকজন হাসতে হাসতে ল্যাপটপে কাজ করছেন
একটা বাগ, তিনটা মাথা
খাতা হাতে কয়েকজন শিক্ষার্থী ক্লাসে
ক্লাস শেষে একটু আড্ডা
ল্যাপটপ নিয়ে একসাথে বসে কয়েকজন কাজ করছেনলাইভ ক্লাস চলছে
রাতের লাইভ ক্লাস

কোর্স শেষে আপনার হাতে যা থাকবে

সার্টিফিকেট তো পাবেনই। তবে আমরা বেশি খুশি হব যদি এই তিনটা জিনিস সাথে করে নিয়ে যান।

  • শক্ত ভিত

    মুখস্থ করে বেশিদূর যাওয়া যায় না। ভেতরের ব্যাপারগুলো একবার বুঝে গেলে নতুন কোনো ভাষা বা টুল এলেও আর ভয় লাগে না, নিজেই ধরে ফেলবেন।

    • প্রোগ্রামিংয়ের গোড়ার কথা
    • গণিত আর লজিক
    • বড় সমস্যা ভেঙে ছোট করা
  • নিজের হাতে বানানো কাজ

    প্রতি মডিউলেই কিছু একটা বানাতে হবে। কোর্স শেষে বন্ধুকে বা ইন্টারভিউতে দেখানোর মতো কিছু একটা হাতে থাকবে।

    • অ্যাসাইনমেন্ট আর প্রজেক্ট
    • মেন্টরের কমেন্ট
    • নিজের পোর্টফোলিও
  • AI দিয়ে কাজ করা

    AI দিয়ে অনেক কাজ দ্রুত হয়, এটা সত্যি। কিন্তু ও ভুলও করে, আর সেই ভুল ধরতে পারাটাই আসল কাজ। দুটোই শিখবেন।

    • AI টুল দিয়ে বানানো
    • AI-এর ভুল ধরা
    • শেষ সিদ্ধান্ত নিজের

শুরুটা যেভাবে

আমরা নিজেরাও ইউটিউব দেখে দেখে শিখেছি। প্রথম কয়েকটা দিন বেশ ভালো যায়। তারপর একদিন কোনো একটা এরর আসে, গুগল করেও কিছু বুঝি না, আর পুরো রাত ওটার পেছনেই চলে যায়। এমন কয়েকবার হলে আর বসতেই ইচ্ছা করে না।

আমাদের মনে হয়েছে, বেশিরভাগ মানুষ কম চেষ্টা করে বলে ছেড়ে দেয় না। ছেড়ে দেয় কারণ জিজ্ঞেস করার মতো কেউ থাকে না। তাই এমন একটা জায়গা বানালাম যেখানে কী শিখবেন সেটা সাজানো থাকে, অ্যাসাইনমেন্ট একজন মানুষ দেখে দেন, আর আটকে গেলে সরাসরি কারো সাথে বসা যায়।

আর নামটা? আমরা কেউই সব জানি না, সবাই অর্ধেক অর্ধেক জানি। বাকিটা একসাথে শিখে নিই। এজন্যই Half Coders।

আমাদের শুধু একজন দরকার ছিল, যাকে জিজ্ঞেস করা যায়।

আমাদের লক্ষ্য

ঢাকায় থাকুন বা কোনো উপজেলায়, ল্যাপটপ আর নেট থাকলেই যেন গুছিয়ে শিখতে পারেন, আর দরকার হলে একজন মেন্টরকে পাশে পান।

আমাদের স্বপ্ন

কেউ যেন Half Coders-এর সার্টিফিকেট দেখে বলে, "ও, এরা তো আসলেই কাজ শিখিয়ে ছাড়ে।"

কারা কারা শিখতে আসেন

নিচের কোনো একটার সাথে নিজেকে মেলাতে পারলেই হবে। বয়স কত বা আগে কী পড়েছেন, সেটা কোনো ব্যাপার না।

  • একদম নতুন, কখনো কোড লেখেননি

    বিগিনার কোর্সগুলো একদম গোড়া থেকে শুরু হয়। আগে থেকে কিছু জানতে হবে না।

  • স্কুল, কলেজ বা ভার্সিটিতে পড়ছেন

    ক্লাসে যা পড়ছেন তার পাশাপাশি হাতে-কলমে কিছু করে রাখুন, পরে কাজে লাগবেই।

  • অন্য পেশা থেকে আসতে চান

    অফিস শেষে রাতে বা শুক্রবারে বসলেও চলবে, ক্লাসের রেকর্ডিং তো থাকছেই।

  • চাকরির জন্য তৈরি হচ্ছেন

    ইন্টারভিউতে কী জিজ্ঞেস করে, রিজিউমি কীভাবে লিখবেন, নিজের কাজ কীভাবে দেখাবেন, এসব নিয়েও কাজ হয়।

শুধু কোড জানলে হয় না

চাকরিতে গিয়ে প্রথমেই যেটা টের পাবেন, কোড লেখার চেয়ে অন্যের লেখা কোড পড়তে হয় বেশি। তার ওপর আছে বড় একটা কাজকে ভাগ ভাগ করে নেওয়া, আর নিজে যা করলেন সেটা টিমকে বুঝিয়ে বলা।

এগুলো সাধারণত কেউ আলাদা করে শেখায় না, তাই আমরা কোর্সের ভেতরেই রেখে দিয়েছি। সাথে গণিত আর লজিক আছে, AI দিয়ে কাজ আছে, আর নিজেকে তুলে ধরার কিছু টিপসও আছে।

  • বড় কাজ ভেঙে ছোট করা
  • অন্যের কোড পড়া
  • নিজের কাজ বুঝিয়ে বলা
  • AI দিয়ে কাজ
  • নিজেকে তুলে ধরা

শেখার পথটা মোটামুটি এরকম

ছোট ছোট ভিডিও দেখবেন, লাইভ ক্লাসে বসবেন, কুইজ দেবেন। কোথাও খটকা লাগলে সাথে সাথে জিজ্ঞেস করে নিন।

Half Coders-এ যা যা পাবেন

  • ধাপে ধাপে সাজানো ভিডিও লেসন
  • প্রতি সপ্তাহে লাইভ ক্লাস, সাথে রেকর্ডিং
  • মডিউল শেষে কুইজ আর প্র্যাকটিস
  • প্রতিটা অ্যাসাইনমেন্টে মেন্টরের কমেন্ট
  • আটকে গেলে ১:১ সাপোর্ট সেশন
  • XP, স্ট্রিক আর লিডারবোর্ড
  • AI দিয়ে কাজ করা শেখা
  • রিজিউমি আর ইন্টারভিউয়ের প্রস্তুতি
  • আইডিসহ সার্টিফিকেট, যেটা যাচাই করা যায়

ছোট একটা ভাবনা থেকে শুরু, আজ একসাথে শেখার একটা জায়গা। কীভাবে এতদূর এলাম, ধাপে ধাপে বলি।

Meet the team
Half Coders-এর শুরু

০১ / ০৭Half Coders-এর শুরু

প্রোগ্রামিং শেখাটা যেন সবার নাগালে আসে, এই ভাবনা থেকেই Half Coders-এর যাত্রা। নিজেরা ইউটিউব দেখে শিখতে গিয়ে বারবার আটকেছি, জিজ্ঞেস করার মতো কাউকে পাইনি। শুরুর সেই বাধাগুলো পার করতে সাহায্য করাই ছিল প্রথম লক্ষ্য।

এখন পর্যন্ত আমাদের গল্প

খুব বেশিদিন হয়নি শুরু করেছি। এর মধ্যে যা যা হলো, আর সামনে কী করতে চাই, সংক্ষেপে বলি।

  1. শুরু

    একটা টিম

    নিজেরা শিখতে গিয়ে যতবার আটকেছি, ততবার মনে হয়েছে একজন কাউকে যদি জিজ্ঞেস করা যেত। ওখান থেকেই শুরু।

  2. তৈরি

    প্ল্যাটফর্মটা নিজেদের হাতে বানানো

    ভিডিও লেসন, কুইজ, অ্যাসাইনমেন্ট জমা, মেন্টরের রিভিউ, ১:১ সাপোর্ট সেশন আর আইডিসহ সার্টিফিকেট। আলাদা আলাদা অ্যাপ জোড়া না দিয়ে পুরোটা নিজেরাই বানিয়েছি।

  3. কনটেস্ট

    প্রথম প্রোগ্রামিং কনটেস্ট

    Commuverse-এর সাথে মিলে HackerRank-এ করলাম Inter Junior Programming Contest 2026। পরে ক্লাসরুমে বসে বিজয়ীদের হাতে পুরস্কার আর সার্টিফিকেট তুলে দিলাম।

  4. প্রথম কোর্স

    C/C++ দিয়ে প্রথম কোর্স

    প্রোগ্রামিংয়ের একদম গোড়া থেকে C++ দিয়ে DSA পর্যন্ত। প্রথম ব্যাচ চলছে, আর মেন্টররা প্রতিটা অ্যাসাইনমেন্ট নিজে পড়ে কমেন্ট দিচ্ছেন।

  5. সামনে

    আরও কোর্স আসছে

    কোডিং, ইঞ্জিনিয়ারিংয়ের গণিত, AI দিয়ে বানানো আর চাকরির প্রস্তুতি নিয়ে কাজ চলছে। কোর্স শেষ হলেও কাজ খোঁজা আর ইন্টারভিউতে পাশে থাকতে চাই।

আমরা যেভাবে কাজ করি

কোর্স বা মেন্টর যেই হোক, এই ছয়টা জিনিস কোথাও বদলায় না।

  1. আগে হাতে-কলমে

    যা শিখবেন, সাথে সাথে নিজে করে দেখবেন। শুধু ভিডিও দেখে সাইকেল চালানো শেখা যায় না, কোডিংও না।

  2. প্রশ্ন করা লজ্জার কিছু না

    যত ছোট প্রশ্নই হোক, করে ফেলুন। আমরা সবাই একসময় ঠিক ওই প্রশ্নটাই করেছিলাম।

  3. অ্যাসাইনমেন্ট দেখেন মানুষ

    কোনো মেশিন নম্বর দেয় না। মেন্টর নিজে পড়েন, নম্বর দেন, আর কোথায় ঠিক করতে হবে লিখে দেন।

  4. নিজের গতিতে, তবে রোজ একটু

    রেকর্ডিং সবসময় থাকে, তাই তাড়াহুড়োর কিছু নেই। শুধু রোজ একটু করে বসার অভ্যাসটা রাখুন।

  5. সার্টিফিকেট যাচাই করা যায়

    প্রতিটা সার্টিফিকেটের আলাদা আইডি আছে। কেউ সন্দেহ করলে আমাদের সাইটে আইডি দিয়ে মিলিয়ে নিতে পারবে।

  6. যা পারি, তাই বলি

    চাকরি পাইয়ে দেব, এমন কথা আমরা দিই না। ভালো করে শেখাব আর পাশে থাকব, এটুকু কথা দিতে পারি।

যাঁরা Half Coders চালাচ্ছেন

পর্দার পেছনের মানুষগুলো। কোর্স বানানো থেকে শুরু করে আপনার ইমেইলের উত্তর দেওয়া পর্যন্ত, সবকিছুর পেছনে এঁরাই।

  • CEO
    Tariq M Nasim

    Tariq M Nasim

    Chief Executive Officer

    Mentor
  • CPO
    Md Habibur Rahman

    Md Habibur Rahman

    Chief Product Officer

    Mentor
  • COO
    Md Yusuf

    Md Yusuf

    Chief Operating Officer

    Mentor
  • CMO
    Antick Mahmud

    Antick Mahmud

    Chief Marketing Officer

    Mentor
  • CTO
    Imran Pasha

    Imran Pasha

    Chief Technology Officer

    Mentor

আমাদের নিয়ে কিছু প্রশ্ন

যেটা জানতে চান, সেটায় চাপ দিন।

  • বাংলাদেশের একটা অনলাইন শেখার জায়গা। কোডিং, ইঞ্জিনিয়ারিংয়ের গণিত, AI দিয়ে কাজ আর চাকরির প্রস্তুতি শেখাই, বাংলায়। আর প্রতিটা অ্যাসাইনমেন্ট একজন মেন্টর নিজে দেখেন।

আপনার প্রশ্নটা এখানে নেই?

Contact us

শেষে দুটো কথা

প্রিয় ভবিষ্যতের Half Coder,

সত্যি কথা বলি, প্রথম কয়েক সপ্তাহ একটু কঠিন লাগবে। প্রোগ্রাম চলবে না, এরর আসবে, অ্যাসাইনমেন্টে কমেন্টের পর কমেন্ট আসবে। কোনো একদিন হয়তো মনে হবে, এসব আমার দ্বারা হবে না।

আমাদের সবারই এমন দিন গেছে, এখনো যায়। পার্থক্য হলো, এখানে ওই দিনগুলোতে আপনাকে একা বসে থাকতে হবে না। একটু জিজ্ঞেস করলেই কেউ না কেউ পাশে এসে বসবে।

তাই বেশি না ভেবে আজ প্রথম লেসনটা দেখে ফেলুন। বাকিটা আস্তে আস্তে হয়ে যাবে।

ভালো থাকবেন,

Half Coders টিম

পুনশ্চ: প্রশ্ন করতে লজ্জা পাবেন না। যত বোকা প্রশ্নই মনে হোক, আমরা হাসব না, কথা দিলাম 🙂