Privacy Policy

সর্বশেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬

‘Half Coders’ পরিবারের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষার্থে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গোপনীয়তা নীতি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থেকে থাকে তবে halfcoders.official@gmail.com ঠিকানায় যোগাযোগ করবেন।

আমাদের বিশ্বাস, যখনই আপনি আমাদের ওয়েবসাইট কিংবা আমাদের সার্ভার ব্যবহার করে থাকেন, আপনি আপনার তথ্য ও গোপনীয়তার ব্যাপারে আমাদের ওপর সম্পূর্ণ আস্থা রেখেই তা ব্যবহার করেন। আপনার ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই নীতিমালার মাধ্যমে আমরা স্পষ্ট করে আপনাকে জানাতে চাই, আমরা আসলে কীরকম তথ্য সংগ্রহ করে থাকি, কীভাবে সেসব তথ্য আমরা ব্যবহার করি এবং এসব বিষয়ে আপনার কী কী অধিকার আছে।

আশা করছি, নিম্নোক্ত নীতিমালাটি আপনি মন দিয়ে পড়বেন। কারণ এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে যদি এমন কোনো বিষয় থেকে থাকে যার সঙ্গে আপনি একমত নন কিংবা আপনার বুঝতে অসুবিধা মনে হয়, তবে তৎক্ষণাৎ আমাদের সাথে যোগাযোগ করুন।

আমরা কী কী তথ্য সংগ্রহ করে থাকি

আমাদের সম্পর্কে জানার জন্য, আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য, সাপোর্ট সেশনে অংশ নেওয়ার জন্য কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনি যখন আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকেন, তখন স্বেচ্ছায় আপনার কিছু ব্যক্তিগত তথ্য আমাদের প্রদান করতে হয়। আমরা সে সকল তথ্য সংগ্রহ করে থাকি।

আমাদের ওয়েবসাইটের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা, আমরা ব্যবহৃত সেবার ধরনের ওপর নির্ভর করে, আমরা আপনার থেকে কী কী তথ্য সংগ্রহ করব। সেসব তথ্যের মধ্যে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে:

  1. আপনার প্রদান করা ব্যক্তিগত তথ্য। যেমন: ফোন নম্বর, ই-মেইল অ্যাড্রেস, নাম, ঠিকানা, পাসওয়ার্ড ইত্যাদি।
  2. আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য। আপনার পেমেন্ট যাচাই করার জন্য আমরা যে বিকাশ নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেটি এবং Transaction ID সংরক্ষণ করি। আপনার বিকাশ PIN, OTP বা অ্যাকাউন্টের অন্য কোনো তথ্য আমরা কখনো চাই না এবং সংরক্ষণও করি না।
  3. যোগাযোগ সম্পর্কিত তথ্য। সাইন আপের সময় আপনার ফোন নম্বর নিই, যাতে প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতে পারি। ভেরিফিকেশন কোড, পাসওয়ার্ড রিসেট আর পেমেন্ট যাচাইয়ের খবরসহ সব নোটিফিকেশন ইমেইলে পাঠানো হয়।

আপনার সরবরাহকৃত সকল তথ্য সত্য, সম্পূর্ণ ও নির্ভুল হতে হবে এবং এসব তথ্যে কোনো পরিবর্তন হলে তা সম্পর্কে অবশ্যই আমাদের জানাতে হবে।

স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করা

আপনি যখন আমাদের ওয়েব পেজ ভিজিট করেন কিংবা ব্যবহার করেন, তখন কিছু নির্দিষ্ট তথ্য আমরা সংগ্রহ করি। এই তথ্যগুলো সরাসরি আপনার পরিচয় প্রকাশ করে না (যেমন: আপনার নাম, আপনি কোথায় থাকেন) — তবে আপনি কোন ডিভাইস দিয়ে সাইটে প্রবেশ করেছেন, ডিভাইসের আইপি অ্যাড্রেস কী, অপারেটিং সিস্টেম, আপনি কোন দেশে অবস্থান করছেন, ভাষার পছন্দ ইত্যাদি সম্পর্কে জানতে সাহায্য করে। এছাড়াও আপনি কখন এবং কীভাবে আমাদের সাইটে প্রবেশ করেছেন এমন বিভিন্ন তথ্যও সংগ্রহ করা হয়।

এই তথ্যগুলো মূলত আমাদের ওয়েবসাইটের সুরক্ষা এবং পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন হয়। অভ্যন্তরীণ বিশ্লেষণ এবং প্ল্যাটফর্ম উন্নয়নেও এই তথ্যসমূহ সাহায্য করে।

কীভাবে আমরা আপনার তথ্যসমূহ ব্যবহার করি

আমরা আপনার সম্মতি নিয়ে এবং আইনি বাধ্যবাধকতা মেনেই আপনার তথ্য ব্যবহার করে থাকি — মূলত আপনার লার্নিং প্রদান করতে, প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করতে এবং আমাদের সেবার মান উন্নয়নের কাজে। আমরা আপনার তথ্য বিক্রি করি না, এবং কোনো অননুমোদিত তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করি না।

আমরা কি কুকিজ ও অন্যান্য ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করি?

হ্যাঁ। আপনাকে সাইন ইন রাখতে আমরা একটি সেশন কুকি ব্যবহার করি, যা সাইন আউট করলে মুছে যায়। এছাড়া কখনও কখনও তথ্য সংগ্রহ করার জন্য কুকিজ এবং অন্য ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে থাকি।

আমরা কি নীতিমালা আপডেট করে থাকি?

হ্যাঁ। প্রচলিত ও প্রাসঙ্গিক আইনের যেন কোনো প্রকার লঙ্ঘন না হয় সেদিকে খেয়াল রেখেই আমরা প্রয়োজন অনুসারে এই নীতিমালা আপডেট করে থাকি। এই পাতার উপরে দেওয়া তারিখটি সর্বশেষ আপডেটের সময়।

আমাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার উপায়

আপনার যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে আমাদের মেইল করতে পারেন এই ঠিকানায়: halfcoders.official@gmail.com।

সবশেষে, Half Coders পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন।

— Team Half Coders