শুরুর কথা
Half Coders-এ আপনাকে স্বাগতম। আপনি এই ওয়েবসাইটের সকল শর্তাবলী মেনে ওয়েবসাইটটি ব্যবহার করছেন অথবা করতে চাচ্ছেন বলে আমরা ধরে নিচ্ছি। এই ওয়েবসাইটে ব্যবহৃত “আমরা”, “আমাদের” বলতে মূলত Half Coders কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে। আপনার যদি কোনো শর্তাবলী বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি আমাদের halfcoders.official@gmail.com -এ যোগাযোগ করতে পারেন। শর্তাবলীর ব্যাপারে Half Coders কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এবং যেকোনো সময় তা পরিবর্তনের ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।
শর্তাবলী
কনটেন্ট শেয়ার করা দণ্ডনীয়
Half Coders-এর সাথে সম্পৃক্ত যেকোনো ভিডিও, টেক্সট বা কনটেন্ট অন্য কারো সাথে অর্থের বিনিময়ে বা বিনামূল্যে আদান-প্রদান বা শেয়ার করা, কারও সাথে ইমেইল-অ্যাকাউন্ট পাসওয়ার্ড শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য অন্তত ৫ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ১৪ বছরের জেল হতে পারে। শুধু তাই না, একই সাথে ৫ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানাও গুনতে হতে পারে।
অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস
আপনার অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস (ইউজারনেম এবং পাসওয়ার্ড) একান্তই আপনার ব্যক্তিগত — এগুলো অন্য কোনো ব্যক্তি/মাধ্যমের সাথে শেয়ার করা অনুমোদিত নয়। অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস অন্য কোনো ব্যক্তি/মাধ্যমের সাথে শেয়ার করা হলে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় বিনা নোটিশে টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না।
কোর্স ম্যাটেরিয়ালস বিতরণ
কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যেকোনো কোর্স ম্যাটেরিয়ালস ডিস্ট্রিবিউশন সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা আশা করি, এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। এটি সামগ্রিকভাবে সবাইকেই ক্ষতিগ্রস্ত করে থাকে।
কপিরাইট ও সাইবার আইন
Half Coders-এর কোর্স সম্পর্কিত যেকোনো ভিডিও, টেক্সট বা কনটেন্ট Half Coders থেকে লিখিত অনুমতি ছাড়া অন্য কারও সাথে অর্থের বিনিময়ে বা বিনামূল্যে আদান-প্রদান বা শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। গুগল ড্রাইভ, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, কিংবা কোনো ব্লগসাইট, সিডি, ডিভিডি বা অন্য কোনো মাধ্যমে শেয়ার করলে Half Coders — বা এর আইনি প্রতিনিধি — গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কপিরাইট আইন ২০২৩ এবং সাইবার সিকিউরিটি আইন ২০২৩ অনুসারে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
আচরণবিধি
অনুগ্রহ করে Half Coders সাপোর্ট চ্যাট, সাপোর্ট সেশন, কমেন্ট, ফেসবুক পেজ অথবা Half Coders সম্পর্কিত যেকোনো মাধ্যমে সব ধরনের ব্যক্তিগত আক্রমণ, রাজনৈতিক আলাপ এবং হিংসাত্মক কথাবার্তা থেকে বিরত থাকুন। এরকম যেকোনো কাজের জন্য আপনাকে সাপোর্ট সেশন থেকে সরিয়ে দেওয়া হবে এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় টার্মিনেট করা হতে পারে।
ভর্তির আগে কারিকুলাম
কোর্সে ভর্তি হওয়ার পূর্বে কোর্স কারিকুলাম দেখে নেবেন, অন্যথায় কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। আপনার কোর্স কারিকুলাম সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সাপোর্ট চ্যাট বা ইমেইলে জানাতে পারেন।
কোর্স ট্রান্সফার
কোর্স চলাকালীন সময় অন্য ইমেইলে কোর্স ট্রান্সফার হবে না। কোর্স শুরুর পূর্বে রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশোধনের সুযোগ থাকে, তবে কোর্স শুরু হয়ে যাওয়ার পর তা সম্ভব নয়।
শিক্ষা উপকরণের লিংক
কোর্স চলাকালে শিক্ষা উপকরণ হিসেবে যেসব ওয়েবসাইট লিংক, ভিডিও লিংক বা ব্লগ লিংক প্রদান করা হবে তা কেবল আপনাদের অনুশীলনের স্বার্থে।
প্রোমোশন ও স্প্যাম
সাপোর্ট চ্যাট, কমেন্ট, ফোরাম অথবা ফেসবুক পেজে সব ধরনের প্রোমোশনাল পোস্ট ও স্প্যামিং থেকে বিরত থাকুন। এরকম যেকোনো কাজের জন্য আপনাকে সাপোর্ট সেশন থেকে সরিয়ে দেওয়া হবে এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় টার্মিনেট করা হতে পারে।
পেমেন্ট
সকল প্রকার পেমেন্ট সংক্রান্ত বিষয়ে Half Coders-এর সিদ্ধান্তই চূড়ান্ত। পেমেন্ট করার পূর্বে অবশ্যই কোর্সের মূল্য ভালোভাবে দেখে নেবেন। আমরা শুধু বিকাশে পেমেন্ট নিই — চেকআউটে দেখানো QR কোড স্ক্যান করে, অথবা আমাদের মার্চেন্ট নম্বর 01329 453 598-এ “Payment” অপশনে। পেমেন্টের পর Transaction ID জমা দিতে হয়, আর আমাদের টিম যাচাই করার পরই কোর্স চালু হয়। অন্য কোনো নম্বরে টাকা পাঠাবেন না; Half Coders কখনো আপনার বিকাশ PIN বা OTP চাইবে না। এ সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসায় আমাদের ইমেইলে জানাতে পারেন।
তথ্য ব্যবহারের সম্মতি
আমি সম্মতি দিচ্ছি যে Half Coders আমার ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষা করে শিক্ষাসেবা, প্রয়োজনীয় যোগাযোগ, সেবা উন্নয়ন ও সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যবহার করতে পারবে। আমার তথ্য কোনো অননুমোদিত তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা প্রকাশ করা হবে না এবং আমি যেকোনো সময় এই সম্মতি প্রত্যাহার করতে পারব।